বিকাল ৪:৪৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

১২ জুলাই (শনিবার)২০২৫ বিকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ৩:৩০ টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু; আন্দোলন সম্পাদক ও বেলাবো জেলাশাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি; প্রশিক্ষণ, সম্পাদক, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদ ও নারায়ণগঞ্জ জেলাশাখার সভাপতি রীনা আহমেদ; ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও টঙ্গী জেলাশাখার সভাপতি আনোয়ারা বেগম এবং নারী শ্রমিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সদস্য সাহিদা পারভীন শিখা।

বক্তব্য শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পল্টন মোড় পর্যন্ত র‌্যালী অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশ ও র‌্যালীতে গণসাক্ষরতা অভিযান, কর্মজীবী নারী এবং নারী শ্রমিক কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ, সম্পাদকমন্ডলী, টঙ্গী, বেলাবো ও নারায়নগঞ্জ জেলাশাখার সংগঠকবৃন্দ, কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জন উপস্থিত ছিলেন ।

সঞ্চালনা করেন সংগঠনের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *