রাত ১:৩৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি :

জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে বঙ্গবন্ধু স্মৃতিচারণ করে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি সোলায়মান আলী , মোমিন আহমেদ চৌধুরী, নৃপেন্দনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাক কবীর তুহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, , জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠগনের নেতা-কর্মীরা অংশ নেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সৈনিকদের রুহের মাগফেরাত ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *