বিকাল ৪:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় জাদুঘরে ১১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাদুঘর আয়োজিত ‘জাদুঘর বা সংগ্রহশালা ইতিহাস ও বিবর্তন: পরিপ্রেক্ষিত বাংলাদেশ জাতীয় জাদুঘর’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সদস্য বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন। আলোচনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব শাহরিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *