
স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা টাইগার যুবারা চতুর্থ ওয়ানডেতে ৮ উইকেটে তুলেছে ৩৩৬ রান। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ৮২ রানের ইনিংসে ভর করেই রেকর্ড গড়ে দল। এটি বিদেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
আগে সর্বোচ্চ ছিল ২০১৯ সালে লঙ্কানদের বিপক্ষে ৩৪০ রান। আজকের ইনিংসে ১১৫ বলে জাওয়াদ করেন ১১৩ রান, আর রিজান ৭৭ বলে করেন ৮২। এরপর আবদুল্লাহ, দেবাশীষ ও ফাহাদের ঝড়ো ইনিংসে স্কোর দাঁড়ায় ৩৩৬ রানে।
শ্রীলঙ্কার পক্ষে রাসিথ নেন ৩টি উইকেট।