রাত ৯:৩২ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ১ লাখ ৩২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

জয়পুরহাট প্রতিনিধি :
৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্ঠিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে জয়পুরহাটে আগামী ১৮ জুন ১ লাখ ৩২ হাজার ৫৫১ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।

বুধবার দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক ওরিয়েন্টেশন কর্মশালায় সাংবাদিকদের এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ তুলশী চন্দ্র রায়।

সিভিল সার্জন জানান, আগামী ১৮ জুন (রবিবার) জেলায় ৮২৫ টি কেন্দ্রের মাধ্যমে এই ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে।

কর্মশালায় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায়, জেলা তথ্য অফিসার সোহেল মিয়া, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *