রাত ১২:১৮ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ১১৪৮ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

 

জয়পুরহাট প্রতিনিধি :  প্লাস্টিক ড্রামে করে মাটিতে পুঁতে রাখা ১১৪৮ লিটার দেশি চোলাই মদ উদ্ধারসহ বিনয় পাহান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার চকমোহন এলাকা থেকে তাকে আটকরা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক বিনয় পাহান জয়পুরহাট সদর উপজেলার চকমোহন গ্রামের জোগেস পাহানের ছেলে।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আটক বিনয় পাহান দীর্ঘদিন ধরেই চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিলেন। সদর উপজেলার চকমোহন এলাকায় মাদকের বেচা-কেনা হচ্ছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে প্লাস্টিক ড্রামে করে মাটিতে পুঁতে রাখা ১১৪৮ লিটার দেশি চোলাই মদসহ হাতেনাতে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, বিনয় পাহান দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি করে বিভিন্ন উপায়ে অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে সে ধরা পড়লো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *