রাত ১১:৪৪ রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে সহরায় উৎসব ও মেলা শুরু

জয়পুরহাট প্রতিনিধি :

আদিবাসীদের ঐতিহ্যকে তুলে ধরতে জয়পুরহাটে ৩৩০ তম সহরায় উৎসব ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার আদিবাসী পল্লী পালী গ্রামের খাটাকোবা বুড়িকালী মন্দির প্রাঙ্গণে আদিবাসী সংঘের আয়োজনে এ উৎসবের উদ্বোধন করা হয়।

এসময় জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, আদিবাসী নেতা কার্ত্তিক চন্দ্র সিং উপস্থিত ছিলেন।

এ উৎসবে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে উত্তবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা আদিবাসী সাংস্কৃতিক দল গান ও নৃত্য পরিবেশন করে। এছাড়া, আদিবাসী ভাষায় রচিত গীতিনৃত্য ও নাটক প্রদর্শিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে বুড়িকালী মন্দিরের চার পাশে বসেছে মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *