
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে জয়পুরহাট অ্যাসোসিয়েশন অব মেডিকেল স্টুডেন্টস।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সরকারি কলেজ মিলনায়তনে শীতার্ত মানুষদের এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় জয়পুরহাট অ্যাসোসিয়েশন অব মেডিকেল স্টুডেন্টসের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি রুবাইয়াত শারমিন,নাঈমুর রহমান,যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাওম বিন ফারুক, উপ উপ বৃত্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক সুজয় দাস, উপ প্রচার প্রকাশনা ও গণসংযোগ বিষয়ক সম্পাদক অরিত্র ভক্ত, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিশেখ তমাল মণ্ডল, উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাঈদ আল সাহাব, সদস্য সুমাইয়া জামান, সাবরিনা আক্তার সম্পা, নাজিফা আক্তার উপস্থিত ছিলেন।
কম্বল নিতে আসা আলেয়া বেওয়া (৬৫) কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভাল ঘুম হবে। আল্লাহ ওনাদের ভালো করুন।
জয়পুরহাট অ্যাসোসিয়েশন অব মেডিকেল স্টুডেন্টসের সহ সভাপতি রুবাইয়াত শারমিন বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের অসহায় মানুষ শীতের কম্বল পেয়ে খুশি। আমরা যার যার অবস্থান থেকে এ সব শীতার্ত মানুষের পাশে দাড়াই।
জয়পুরহাট অ্যাসোসিয়েশন অব মেডিকেল স্টুডেন্টসের সভাপতি ওমর ফারুক বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এ সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।