
জয়পুরহাট প্রতিনিধি :
‘শীতের খুশি, শীতের আমেজ পিঠে পুলির গন্ধ’ প্রতিপাদ্যে প্রথমবারের মতো শীতকালীন পিঠা উৎসব আয়োজন করেছে যুব রেড ক্রিসেন্ট জয়পুরহাট জেলা ইউনিট।
শীতের আমেজে চিরায়ত বাঙালি ঐতিহ্য পিঠা-পুলি লালনের লক্ষে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পিঠা উৎসবে নবীন প্রবীণদের মিলনমেলায় মুখরিত হয় শহরের রেড ক্রিসেন্টের কার্যালয়।
পিঠা উৎসব উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের সেক্রেটারি গোলাম হক্কানি।
এই সময় ইউনিট লেভেল অফিসার আতিকুর রহমান, সাংবাদিক মোস্তাকিম ফাররুখ, শামীম কাদির, ও যুব প্রধান আরাফাত হোসেন, সাবেক যুব প্রধান তারেক দেওয়ান উপস্থিত ছিলেন।