রাত ৯:৩৪ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিরল প্রজাতির মদন টাক পাখি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে মদনটাক নামের একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চকউজ্জাল গ্রাম থেকে পাখিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে চকউজ্জাল গ্রামের মাঠে বিরল প্রজাতির মদনটাক পাখিটি বৃষ্টি হওয়ার কারণে উড়তে পারছে না পরে স্থানীয়রা পাখিটি দেখতে পেয়ে উদ্ধার করে। বিরল প্রজাতির এ পাখিটি উদ্ধার হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পাখিটিকে একনজর দেখতে অসংখ্য মানুষের ভিড় করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *