বিকাল ৪:০০ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর এলাকায় ঘরে ঢুকে এক বিধবা নারীকে (৪৩) ধর্ষন করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগি সোমবার সদর থানায় একটি মামলা করেছেন ।

মামলার আসামীরা হলেন, জিতারপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহরাব হোসেন (২৭) ও মীর কাশেমের ছেলে মিরাজুল ইসলাম সুচি (২২)। ঘটনার পর থেকে তারা দুজনেই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ওই নারীর স্বামী মারা যাওয়ার পর বাড়িতে তিনি একাই থাকতেন। তার তিন ছেলে ঢাকায় চাকরি করেন। গত ১৮ অক্টোবর রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন বিধবা ওই নারী। পরে রাত ১টার দিকে আসামীরা তাকে ডাকলে সে দরজা খুলে দেয়। এরপর তারা ওই নারীকে কুপ্রস্তাব দিলে সে রাজী না হওয়ায় মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। ভুক্তভোগিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *