সন্ধ্যা ৭:১২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

 

জয়পুরহাট প্রতিনিধি : সারাদেশের অসহনীয় লোডসেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে জয়পুরহাটে খঞ্জনপুর বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির পৃথক ভাবে অবস্থান কর্মসূচী, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১ টায় নেসকো বিদ্যুৎ কেন্দ্রের সামনে তাদের অবস্থান কর্মচারী,প্রতিবাদ সভা পালন করে।

অবস্থান কর্মসূচী শেষে নেসকো বরাবর সহকারী প্রকোশলী মো: আদনান সাকিবের নিকট স্মারকলিপি দেয়।

এসময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, মাসুদ রানা প্রধান সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *