রাত ৯:৩২ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বজ্রপাতে যুবক নিহত

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টায় পুনট-মোসলেমগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে রনি (২৬)।

থানা-পুলিশ ও স্থানীয় এলাকাবাসীরা জানান, উপজেলার পুনট বাজারে এক ভুষিমালের দোকানে কাজ করত রনি মিয়া। কাজ শেষে বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্য বাহির হলে পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান। পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেন। পরিবারের সদস্যরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বৃষ্টির মধ্যে রনি মিয়া সাইকেল চালিয়ে তার বাড়িতে যাওয়ার সময়ে পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *