রাত ২:১২ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে প্রধানমন্ত্রী উপহারের আরও ৭০ পরিবার ঘর পাচ্ছেন

জয়পুরহাট প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায়, ৪র্থ পর্যায়ের ২ ধাপে জয়পুরহাটে ৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর উপহার পাচ্ছেন। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব তথ্য জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।

অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতক জমিতে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা বাড়ির নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নজরকারা এসব বাড়িতে রয়েছে পানি ও বিদ্যুৎ ব্যবস্থা, ইটের দেয়াল, কংক্রিটের মেঝে, সবুজ টিনের ছাউনি, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা।

রয়েছে আধুনিক ও উন্নত জীবনযাত্রার সকল সুযোগ-সুবিধা। আগামী বুধবার ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইন, আজহারুল ইসলাম, হাবেল উদ্দিন, আব্দুল্লাহ আল মাহবুব উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *