সন্ধ্যা ৭:১১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বিকেলে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির পক্ষে এই অনুদানের চেক বিতরণ করেন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী ও সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব।

এ সময় ১৫ জন দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৬ লাখ ৭০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা মলি, আক্কেল পৌর সভার মেয়র শহীদুল আলম চৌধুরী, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মাজারুল ইসলাম লিটন, সাবেক সদস্য গোলাম রব্বানী, সোনামুখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এম রাহেল ইমাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ স্বপনের ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলিম মাহবুব সজল, তিলকপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *