রাত ৩:২৭ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে পুরানাপৈল ইউনিয়ন সামাজিক স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠনের যাত্রা শুরু

 

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে পুরানাপৈল ইউনিয়ন সামাজিক
স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে শুক্রবার সকালে সদর উপজেলা হেলকুন্ডা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংগঠনটির মোড়ক উন্মোচন ও কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, প্যানেল চেয়ারম্যান আবু সুফিয়ান,ইঞ্জিনিয়ার মেহেদী হাসানসহ প্রমুখ।

আগামী ২ বছরের জন্য সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সুজাউল ইসলাম আশিককে সভাপতি,মাসুম রেজাকে সহ-সভাপতি, সাগর হোসেনকে সাধারণ সম্পাদক,সাব্বির হোসেনকে যুগ্ম সাধারন সম্পাদক সহ ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

পুরানাপৈল ইউনিয়ন সামাজিক স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠনের সাধারণ সম্পাদক সাগর হোসেন বলেন,আমাদের মূল উদ্দেশ্য মানুষকে সহযোগিতা করা। অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাড়ানো। শিক্ষার্থীদের সংকটে পাশে দাড়ানো। বিনামূল্যে এবং সহজে যাতে মানুষ রক্ত পান সে জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *