রাত ৮:০৭ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা,স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামীকে (Husband)  হত্যার ঘটনায় স্ত্রীসহ(Wife)  ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার(Monday)  দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম, মৃত নিগমা উড়াওয়ের ছেলে সুরেন উড়াও, ধলু মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফিরাজ উদ্দীনের ছেলে কাফা। এর মধ্যে ডলি বেগম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মটপাড়া গ্রামের ফয়েজের ছেলে আবুল হোসেনের সাথে কুটাহারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ডলির বিয়ে হয়। বিয়ের পর থেকে আবুল হোসেন তার শ্বশুরবাড়ীতে ঘর জামাই থাকতেন।

সেসময় পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। অন্যদিকে ডলি মামলার তিন আসামির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এই অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পথের কাটা দূর করতে হত্যার পরিকল্পনা করেন আসামিরা। সেই পরিকল্পনা মোতাবেক ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে আসামিরা ডলির বাবার বাড়ির একটি ঘরে শ্বাসরোধে আবুলকে হত্যা করে পালিয়ে যায়।

পরের দিন তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলার পর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *