রাত ১:২৭ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারী মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মনি আক্তার (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন।

ওসি মোক্তার হোসেন জানান, মনি আক্তার বাকপ্রতিবন্ধী ছিলেন।

সকালের খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। তিনি রেললাইনের পাশ দিয়ে হেটে আক্কেলপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে হাস্তাবসন্তপুর রেললাইনের একটি সেতু পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *