সন্ধ্যা ৬:২৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাল ভোট দিতে গিয়ে ২ যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে দুটি ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে দুই যুবককে আটক হয়েছেন দুই যুবক। জেলার-২ নম্বর আসনের কালাই উপজেলায় এই ঘটনা ঘটে।

রোববার (৭ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় কালাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক যুবকরা হলেন- মুমিন ও মাজহারুল ইসলাম। মুমিন কালাই উপজেলার মাত্রাই কাটাহার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। আর মাজহারুল ইসলামের সঠিক পরিচয় দিতে পারেননি প্রিজাইডিং কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালাই উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে মুমিন ধরা পড়েন। প্রিজাইডিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম তাকে আটক করে পুলিশে দেন।

এছাড়া একই উপজেলার কাঁটাহার বলেন, মুমিন নামের ওই যুবক জাল ভোট দিতে এসে ধরা পড়েন। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে মাজহারুল ইসলাম নামের এক যুবক জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েন। তাকে আটক করে রাখেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রেজাউল করিম।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবেল উদ্দিন বলেন, মাত্রাই ইউনিয়নের দুটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই কেন্দ্রে দুজনকে আটক করা হয়েছে। আমি কেন্দ্রগুলোতে যাচ্ছি। তাদের জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *