সন্ধ্যা ৭:১৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজে আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিতারা হাউস চ্যাম্পিয়ন হয়।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। তিনি বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ আবু হেনা মোঃ মিজানুর রহমান, কলেজ এ্যাডজুটেন্ট মেজর লুৎফুন নাহার মাসুমা এবং অন্যান্য কর্মকর্তা ও অনুষদ সদস্যবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। ক্যাডেট কলেজের চার দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনটি হাউসের ১০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন । বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিতারা হাউজ চ্যাম্পিয়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *