সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে হাঁস বিতরণ

 

জয়পুরহাট প্রতিনিধি :  জয়পুরহাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে হাঁস বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে জয়পুরহাট সদর উপজেলা প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।

সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী, জেলা ট্রেনিং অফিসার ডা. খুরশিদ আলম।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৪০০ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২০টি করে মোট ৮ হাজার হাঁস বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *