
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে বে সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাকশন এন্ড লাইটের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্থ দুইশতাধিক পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।
জয়পুরহাট সদরের ধারকী ও কুজিশহরে এলাকায় প্রতিটি পরিবারকে দুই কেজি করে চারশত কেজি কুরবানির মাংস সংস্থার পক্ষ থেকে প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “অ্যাকশন এন্ড লাইট” এর চেয়ারম্যান ড. সাজ্জাদুল বারী, ক্যাশিয়ার ছারিউল হাসান, নির্বাহী সদস্য মিনহাজুল হুসাইন সহ গ্রাম সংগঠক বৃন্দ।