
জয়পুরহাট প্রতিনিধি :
বাবা ও মা হারা এতিম শিশুদের ‘ঈদ আনন্দ’ ভাগাভাগি করতে অন্যরকম এক ফুটবল ম্যাচ আয়োজন করে জয়পুরহাট জেলা প্রশাসন । রবিবার বিকালে শিশু পরিবার মাঠে জেলা প্রশাসন একাদশ বনাম শিশু পরিবার একাদশের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় জেলা প্রশাসন একাদশ ৪-২ গোলে শিশু পরিবার একাদশকে হারায়।
শিশু পরিবারে বেড়ে উঠা রাাফি নামে এক শিশু বলেন,ঈদের আনন্দ কি আমরা বুঝতে পারিনা আমরা এতিম আমাদের কেউ নেই। আজকের এই ফুটবল ম্যাচের আনন্দ টা ছিলো অন্যরকম। জেলা প্রশাসক স্যারকে ধন্যবাদ জানায়।
জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, বাবা-মা হীন শিশুদের চার দেয়ালের মধ্যে কাটে বছরের পুরোটি সময়। এই নিষ্পাপ মুখ বাধভাঙা উল্লাসে আজ রঙিন হয়ে ওঠে ঈদের এই দিনটি। আমরা সকলেই অত্যন্ত আনন্দিত তাদেরকে নিয়ে খেলতে পেরে। এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করায় ছিল মূল উদ্দ্যেশ্য।