
স্টাফ রিপোর্টার :
রাজধানীর বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে শীর্ষক আলোচনা সভা ও নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫।
এই পুরষ্কার প্রবর্তনের মূল লক্ষ্য-
মানবতা, ন্যায় বিচার ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং সমাজের অবহেলিত গরিব ও নিপিড়ীত মানুষের সেবায় নিয়োজিতদের স্বীকৃতি প্রদান করা।
নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর আয়োজনে ও মৃধা’জ ড্রইং হাউজ, রাব্বি হারবাল ও বেটার লিভিং ফাউন্ডেশনের সৌজন্যে আয়োজিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা খলিলুর রহমান কাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহাপরিচালক রাকিব আলী ও নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান আমজাদ হোসাইন।আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক পুষ্পেন রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক ড. এস. এম. শাহনূর। স্বাগত বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম রাজীব ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা মৃদুলা।
অতিথিরা তাদের বক্তব্যে নেলসন ম্যান্ডেলার জীবনাদর্শ ও শান্তির দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছাড়িয়ে দেওয়ার গুরত্ব তুলে ধরেন।
নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহাপরিচালক রাকিব আলী জানান, এই পুরষ্কারের মাধ্যমে তাঁরা একটি মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনকে এগিয়ে নিতে চান।
এ পুরস্কারটি সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে অসাধারণ অবদান রাখা কিছু ব্যক্তি ও দুইটি সেচ্ছাসেবী সামাজিক ফাউন্ডেশনকে প্রদান করা হয়েছে।
পুরষ্কার প্রাপ্তিরা হলেন-
দিলরুবা পারভীন লাকী (নারী উদ্যোক্তা)
মাহফুজা আক্তার (নারী উদ্যোক্তা)
মাসুদ মাহাতাব (সমাজ সেবা)
পুষ্পেন রায় (কবি ও সাহিত্যিক)
সবুজ রায় (আবৃত্তি শিল্পী)
মাহমুদুল হাসান শান্ত (কবি ও গীতিকার)
শাহরিয়ার হাসান মৃধা রাতুল (প্রত্নতাত্ত্বিক গবেষক)
মোঃ সাদ্দাম হোসেন ( শিক্ষক)
ফারজানা মৃদুলা (উপস্থাপনা)
আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সেচ্ছাসেবী সংগঠন)
মনিরুল ইসলাম রাজীব (সেচ্ছাসেবক)
ড. তোফায়েল (রসায়নবিদ)
মোস্তাফিজুর রহমান (কবি)
লাবণ্য সীমা (কবি ও লেখিকা)
বেটার লিভিং ফাউন্ডেশন (সেচ্ছাসেবী সংগঠন)
মোঃ রাশেদ মাহমুদ (চেয়ারম্যান:রাব্বি হারবাল)
সাবরিনা ইসলাম নীর (কবি ও লেখিকা)
হুমায়ুন কবির মৃধা (সংগঠক)
তরিকুল ইসলাম (সাংবাদিক)
এস আর শফিক শাওন (সাংবাদিক)
মোঃ হাসান রোহানী জিহাদ (চিত্র শিল্পী)
তাহেরা বেগম (সেরা মা)
পরে পুরষ্কার প্রাপ্তিদের কাছ থেকে তাদের অনুভূতি জেনে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং কৃতজ্ঞতার বক্তব্যের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি হয়েছে।
আয়োকরা আশাবাদী ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার সমাজ সেবায় নিয়োজিতদের অনুপ্রাণিত করবে এবং শান্তির বার্তা ছড়িয়ে দেবে।