সন্ধ্যা ৭:১৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট বেলা থেকে তেমন কোন স্বপ্ন ছিল না, পরিচালক না হলে অবশ্যই ব্যবসায়ী হতাম: আরএম রাফি সরদার

বিনোদন প্রতিনিধি :

মিডিয়াতে প্রতিনিয়ত মেধাবীরা ঠিক তেমনি একজন মেধাবী নাট্যপরিচালক আরএম রাফি সরদার। এই মেধাবী পরিচালক নিউজ পোর্টাল আপনার সংবাদ.কম এর প্রতিবেদকের কাছে এক সাক্ষাৎকার দেন।

১। মিডিয়াতে আসার শুরুটা কীভাবে হলো ?

★ছোট থেকেই অভিনয়ের প্রতি খুব আগ্রহ ছিল। আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন YouTube ততটা বাংলাদেশে জনপ্রিয় না, তখন আমি আমার গ্রামের কিছু ভাই ব্রাদার নিয়ে “Brother’s Point” নামে একটি ইউটিউব চ্যানেল শুরু করি। তখন রেগুলারলি ফানি ভিডিও বানানো হতো, আর তখন থেকেই স্ক্রিপ্ট, ডিরেকশন, ক্যামেরা চালানো ও এডিট এগুলো সব আমিই করতাম। একটা সময় অভিনয়ের ইচ্ছেটা কমে যায়। সেখান থেকেই কিছু মানুষের সাথে পরিচয় আস্তে আস্তে শর্ট ফিল্ম মিউজিক ভিডিও তৈরি করা সেখান থেকে নাটক ইন্ডাস্ট্রিতে আশা।

২। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলুন?

★আসলে ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু বলার নাই, নিজেকে নিয়ে বলার মত তেমন কেউ হয়ে উঠিনি এখনো। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে – একটা সময় রেগুলার কাজ বানালেও শেষ প্রায় ২ বছর তেমন কোন কাজ বানানো হয়নি, আসলে আমার চাহিদা অনুযায়ী প্রডিউসার মিলছিলো না। সবশেষে যখন নিজের ভিতরে জেদ তৈরি হলো যে আমাকে ডিরেকশনে ব্যাক করতেই হবে, তখন নিজ থেকে অনেক চ্যানেলে প্রপোসাল দিয়েছি। সবাই ডেকে কথা বলতো কিন্তু কারো সাথে কাজ হইতো না কারন আমি সব ধরনের কাজ করতে আগ্রহী না। আমার কাজে ভালো গল্প থাকতে হবে, আর সেটা ফুটিয়ে তোলার জন্য ভালো এরেঞ্জ লাগবে তার জন্য প্রয়োজন পর্যাপ্ত বাজেট। এর মধ্যে কারো মাধ্যমে আমার একটা প্রপোজাল জমা পরে রাদ মাল্টিমিডিয়ার কর্নধার বোরহান উদ্দিন ভাইয়ের কাছে। সে নিজে আমার সাথে যোগাযোগ করে কথা বলে। তখন তাকে আমি একটি প্রজেক্ট সম্পর্কে জানাই, কিন্তু তখন বাজেট তার সাথে মিলে না কথা হয় যে যদি স্পন্সর সাপোর্ট দিতে পারি তাহলে সে প্রস্তুত, কিন্তু স্পন্সর ম্যানেজ না হওয়াতে তখন আর কাজটি হয়ে উঠেনি।

বোরহান ভাইয়ের সাথে কাজ না হলেও রেগুলার তার সাথে কথা হয় এবং ভালো একটা সম্পর্ক তৈরি হয়, কিছুদিন আগে তার রাদ মাল্টিমিডিয়া নামের বড় একটি চ্যানেল হ্যাক হয়ে যায়। তখন সে নতুন করে আবার চ্যানেল শুরু করে আমি তাকে আবার কাজের অফার করলে সে সম্মতি জানায়। এবং ফাইনালি “হৃদ মাঝারে” টাইটেলের গল্পটি দিয়ে আমার পুনরায় ব্যাক করা হয়। আমি ডিরেকটরের পাশাপাশি রাইটার ও এডিটরও। মাঝখানে কাজ বানানো না হলেও, এডিটের উপর ফোকাস বেশি ছিলো। প্রায় ৭ বছরের এই জীবনে প্রায় দুইশত প্লাস একক নাটক ও বিশটির ও বেশি ৭ পর্বের টিভি নাটক এডিট করা হয়েছে।
তবে এখন সিদ্ধান্ত নিয়েছি ডিরেকশনে পুরোদমে লেগে পরবো। খুব বেশি যে কাজ করবো তা না, মাসে ৩/৪ টা কাজ কোয়ালিটি ঠিক রেখে করার চেস্টা করবো।

৩। ডিরেক্টর না হলে কি হতেন?

★ছোট বেলা থেকে আমার তেমন কোন ফিক্সড ফিউচার প্লান ছিলো না, তবে ব্যাবসা করার চিন্তাটাই বেশি ছিলো। যেটা এখনো আছে, হয়তো কোনদিন সম্ভব হলে শুরু করে দেবো।

৪। বর্তমানে একটা কথা প্রচলিত আছে জনপ্রিয়অভিনেতা কে নিয়ে নাটক নির্মাণ করলে নাটক হিট, আপনি এর সাথে একমত?

★আমার মতে জনপ্রিয় অভিনেতা নিয়ে নাটক বানালেই নাটক হিট এটা ভুল কথা, অবশ্যই নাটকটি দেখার মত হতে হবে। ভালো গল্প থাকতে হবে, ভালো মেকিং থাকতে হবে। দিনশেষে এডিট, কালার আর সবচেয়ে গ্রুত্তপুর্ন বিষয় হলো ব্যাগ্রাউন্ড মিউজিক টা গল্পের সাথে মিল রেখে এডভান্স লেভেলের হবে হবে। যেনো সুধু মিউজিক শুনলেই গল্পের ভাষা খুজে পাওয়া যায়।
তবে হ্যা জনপ্রিয় অভিনেতাদেরও দরকার আছে, তাদের একটা ব্যাক্তিগত দর্শক থাকে, আর আমরা যেহেতু অনলাইন প্লাটফর্ম এর জন্য কাজ করি। কাজটা রিলিজের পর যত দ্রুত যত বেশি দর্শক দেখবে তত বেশি র‍্যাংকিং পাবে। এতে করে বেশি দর্শকের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এবং প্রডিউসারের ও লস হওয়ার সম্ভাবনা থাকে না। সব মিলিয়ে একটা কাজে সব দিক থেকেই গ্রুত্ত দিতে হবে। সুধু জনপ্রিয় অভিনেতা হলেই হবে না, কাজের কোয়ালিটি ঠিক রাখতে হবে।

৫। বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত?

★যেহেতু বহুদিন ধরে কাজ বানানো হচ্ছিলো না সুধু এডিটিং করা হতো, তবে ভালো ভাবে প্রস্তুতি নিয়েই ডিরেকশনে ব্যাক করা। হাতে বেশ কিছু প্রজেক্ট থাকলেও ঈদ এর জন্য আমার বানানো একক নাটক “হৃদ মাঝারে” যেটি ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে Raad Multimedia ইউটিউব চ্যানেলে। এছারাও এর আগে একটি TVC এর কাজ করা হলো। যেটি ছিলো একটি ইলেক্ট্রিনিক্স কোম্পানি Kelvin Electronics। এছাড়াও হাতে “নোরিক্স” টাইটেল এর একটি মেগা ধারাবাহিক আছে। যেটি খুব শীঘ্রই শুটিংএর প্লান আছে।

৬। যারা নতুন মিডিয়াতে আসতে চায় তাদের সম্পর্কে কিছু বলুন?

★নতুন অনেকেই আমার সাথে যোগাযোগ করে তাদের ইচ্ছের কথা জানান, আমি তাদের ভালো পরামর্শ দেওয়ার চেস্টা করি। যাদের সাথে কথা বলে মনে হয় যে সে পারবে বা তাকে দিয়ে হবে, তাকে কাজের সুযোগও দেই। তাদের জন্য পরামর্শ সাজেশন থাকবে যে হিরো বা হিরোইনই হইতে হবে এরকম চিন্তা মাথা থেকে ঝেরে ফেলে যার সাথে যেই চরিত্রটা পার্ফেক্ট মিলবে, সেইটাই করা উচিত এবং ধৈয্য ধরে কঠোর পরিশ্রম করে কাজ করে যেতে হবে সফলতা একদিন ধরা দিবেই।

৭। দর্শকদের উদ্দেশ্য কিছু বলেন?

★দর্শকদের বলতে চাই আমরা আপনাদের জন্য খুব কস্ট করে একটা কাজ রেডি করি। সেই কাজগুলো আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সফলতা পাবে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের কাজগুলো দেখবেন এবং না টেনে পুরোটা দেখবেন। সব শেষে আমাদের ভুল গুলো কমেন্ট এর মাধ্যমে ধরিয়ে দিয়ে ভালো পরামর্শ দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো আপনাদের আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি এবং যতদিনই বাচি আল্লাহ যেনো নেক হায়াত দান করেন ও মানুষের কল্যাণের জন্য বেশি বেশি কাজ করার সুযোগ করে দেয়। সকল দর্শকদের প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *