সন্ধ্যা ৭:৩৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগল নাইয়ার তিনটি মিষ্টির দোকানে বিএসটিআইয়ের অভিযান

 

ছাগলনাইয়া প্রতিনিধি: মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ ) ২২ আগষ্ট মঙ্গলবার ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে
১. মেসার্স খন্ডল মিষ্টি মেলা, জনতা ব্যাংকের নিচ গলি, ভাই ভাই মার্কেট, ছাগলনাইয়া, ফেনী
০২. মেসার্স মুসলিম খন্ডল মিষ্টি , জনতা ব্যাংকের নিচ গলি, ভাই ভাই মার্কেট, ছাগলনাইয়া, ফেনী।
০৩. মেসার্স মায়ের দোওয়া খন্ডল মিষ্টি, জনতা ব্যাংকের নিচ গলি, হাজী পাড়া ছাগলনাইয়া, ফেনী।

উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের প্রত্যেককে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী – ১ ০,০০০/- (দশ হাজার টাকা) করে মোট ৩০,০০০/-(ত্রিশ হাজার টাকা) মাত্র জরিমানা করা হয়েছে।

উক্ত মোবাইল কোর্টটি মৌমিতা দাশ, উপজেলা নির্বাহী অফিসার, ছাগলনাইয়া ফেনী এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ , ফিল্ড অফিসার (সিএম) দ্বায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *