
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) স্কিমের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক, জেলা শিক্ষা দপ্তরের সহকারী পরিদর্শক মো. শফিকুল ইসলাম, মনজুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব দুলাল, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল।অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।