
চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি : চৌদ্দগ্রামের মুন্সীরহাটে পরিবারের বকাঝকা সহ্য করতে না পেরে তাশফিয়া (৯) নামের এক শিশু আতœহত্যা করেছে। শনিবার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু তাশফিয়া ঐ গ্রামের কবির হোসেনের কন্যা এবং একই গ্রামের শাহ ছাহেব মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।
নিহতের মা রুমা বেগম শনিবার দুপুরে কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, শনিবার দুপুরে দুষ্টুমি করায় তাশফিয়াকে বকাবকি করা হয়। এ নিয়ে জিদের বশে ঘরের পিলারের সাথে গলায় ওড়না পেছিয়ে আতœহত্যা করে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানান, শনিবার দুপুরে শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা পরিক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষনা করি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা বলেন, আতœহত্যার ঘটনায় লাশটি হাসপাতাল থেকে চৌদ্দগ্রাম থানায় আনা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।