
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণির ছাত্রী নূরতাজ (১৪)। শনিবার দুপুরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। দিনমজুর বাবা তাৎক্ষণিক ফোন কিনে দিতে না পারায় মেয়েটি কষ্ট পায় বলে জানিয়েছে পরিবার। পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই
দাফনের অনুমতি দেওয়া হয়েছে।