রাত ৮:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় মাদক বিক্রির দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) বেলাল হোসেন জানান।

দণ্ডিত লালন হোসেন (৩৭) সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের বাসিন্দা।

পিপি বলেন, ২০২১ সালের ২১ জুন দুপুরে মা*দক বেচা-কেনার খবর পেয়ে ওই গ্রামে লালন হোসেনের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

সেখানে তার দেহ তল্লাশি করে ৮৪টি অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ ও তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ওই দিন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *