রাত ৮:৫০ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। এ তথ্য সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ -এ হামলা চালায় ২৫ বছর বয়সী এক তরুণ। ইতোমধ্যে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
তদন্ত স্বার্থে তাৎক্ষণিকভাবে হামলাকারীর বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রশাসন। তবে সে ইচ্ছাকৃতভাবেই ছুরি নিয়ে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *