রাত ৩:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে জয়পুরহাট পৌরসভার মেয়র

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট শহরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। রবিবার বিকেলে শহরের আমতলীতে ড্রেন নির্মান কাজের পরিদর্শন করেন তিনি।

জেলা শহরের হারাইল বাসটার্মিনাল(Bus stand)  এলাকা থেকে রেলগেট পর্যন্ত আড়াই কিলোমিটার ৬০ ফুট প্রশস্ত করে ফোর লেন কাজ শুরু হয়।

জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, শহরের যানজট নিরসনে এই ফোর লেন কাজ শুরু হয়। সড়কটির সৌন্দর্য্য বর্ধণে কাজ করা হবে। এই সড়কটির কাজ শেষ হলে যানজট নিরসন সম্ভব। এসময় তিনি রাস্তা উপর অবৈধ ভাবে থাকা বেশ কিছু স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *