
চয়নিকার উপর ভরসা করা যায়। যাকে আমরা রোমান্টিক কুইন হিসেবে জানি। বহু সুন্দর সুন্দর নাটক ও টেলিফিল্ম আমাদের উপহার দিয়েছে সে। এবার প্রহেলিকা ছবিতে মাহফুজকে দেখে ভালো লাগাটা আরও বেড়েছে। চয়নিকা ও মাহফুজ যেখানে আছে সে ছবি দর্শকদের মুগ্ধ করবে বলেই বিশ্বাস করি।
সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবি(Flim) নিয়ে এমন সুন্দর মন্তব্য করেছেন সুবর্ণা মুস্তাফা। গুণী এই অভিনেত্রী প্রহেলিকার নানান দিক নিয়ে প্রশংসা করেন। একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে মাহফুজ আহমেদকে কাছ থেকে দেখেছেন। দীর্ঘ বিরতির পর মাহফুজকে প্রহেলিকায় দেখতে পেয়ে সুবর্ণা মুস্তাফা উচ্ছাস প্রকাশ করেন। মাহফুজের লুক, গেটআপ ও অভিনয় নিয়ে আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বুবলীকে ভিন্ন আঙ্গিকে দর্শক আবিষ্কার করবেন। বুবলীর কস্টিউমস, লুক নিয়েও প্রশংসা করেন।
পরিশেষে সুবর্ণা মুস্তাফা বলেন, “ছবির গান, গানের চিত্রায়ণ খুবই দৃষ্টিনন্দন। আশা করছি পুরো ছবিটা এরকম ভালো হবে। প্রহেলিকা’র জন্য শুভকামনা। যেহেতু ঈদের ছবি, আশা দর্শক হলে গিয়ে দেখবে।”
‘প্রহেলিকা’ মুক্তি পাচ্ছে এই ঈদেই( Eid festival) । ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান, একে আজাদ সেতু, রাশেদ মামুন অপুসহ অনেকে।