
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড়ে এবং হাটে বাজারে ব্রাজিল, আর্জেন্টিনার সমর্থকেরা বড়ো বড়ো বিলবোর্ড টাঙ্গিয়ে জানান দিচ্ছে কার পাল্লা কার সমর্থক বেশি।
এই কাজ গুলোর সাথে জড়িত উঠতি বয়সের তরুণেরা। তবে বৃদ্ধরাও কোন অংশে কম নয়।
রসিক বৃদ্ধদের সাথে কথা বললে তারা জানায় ব্রাজিল বিশ্বের সবচেয়ে সর্বশ্রেষ্ট দল। তারা পাঁচবার তাদের ঘরে কাপ তুলেছে যা আর কোনদেশ পারেনি। এমনকি বিশ্বের সর্বশ্রেষ্ট খেলোয়ার কালো মানিক ক্ষ্যাত পেলে।
আরেক বৃদ্ধ জানালো আর্জেন্টিনা কম কিসে। তারা তিন বার ঘরে কাপ তুলেছে। ম্যাসির মতো বিশ্বমানের খেলোয়ার আর্জেন্টিনায় আছে।
তরুণেরা দল বেঁধে মাথায় টুপি গায়ে গেঞ্জি পরনে হাফ পেন্ট পড়ে মহড়া দিতে দেখা যায়। বলতে গেলে চারদিকে সাঝ সাঝ হলুদ আকাশি কালারের ব্যানার ফেষ্টুন প্লে কার্ড।
আাবর কিছু কিছু এলেকায় অন্য দেশের ও পতাকা শোভা পাচ্ছে।
অনেকের অভিযোগ সকলে খেলা গুলো আরম্ভ হবে অধিকাংশ মানুষ ঘুমে থাকবে।