রাত ৪:২১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামে হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *