গ্রেফতার চিকিৎসকদের মুক্তির দাবীতে ক্ষেতলালে মানববন্ধন

 

জয়পুরহাট প্রতিনিধিঃ
সম্প্রতি ঘটে যাওয়া সেন্ট্রাল হাসপাতালের ঘটনাসহ সারাদেশে একের পর এক চিকিৎসক নিগৃহ, নির্যাতন, নিরাপদ কর্মস্থল তৈরির দাবিতে এবং গ্রেফতার চিকিৎসক মিলি, মুনা ও শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে জয়পুরহাটের ক্ষেতলালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে চিকিৎসকরা।

রোববার (১৬ জুলাই) দুপুরে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে উপজেলা চিকিৎসকরা এ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহীন সুলতানা, গাইনী বিশেষজ্ঞ ডা: মোর্শেদা খাতুন স্বপ্নাসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *