রাত ১০:৪৯ শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গুলশান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী সাজ্জাদ হোসেন রনি’র ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গুলশান থানা এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গুলশান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসেন রনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতার বার্তা। ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেটাই সবার কামনা হওয়া উচিত।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত রাখতে হবে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সাজ্জাদ হোসেন রনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন—
“ঈদ মোবারক। সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *