সন্ধ্যা ৬:২৯ রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর -৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগরের ৫০ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১২ সেপ্টেম্বর বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ভূইয়াঁর সভাপতিত্বে ও ৫০ নং ওয়ার্ড বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  টঙ্গী পূর্ব থানার আহবায়ক আরিফুল হক সুবেল প্রধান,টঙ্গী পশ্চিম থানার আহবায়ক আবু বক্কর সিদ্দিক ,কাজী কিবরিয়া ,বিল্লাল হোসেন, মিজানুর রহমান পাভেল ,মনির হোসেন সহ প্রমৃখ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় আরিফ হোসেন হাওলাদার বলেন, “গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আমরা রাজনীতি করি।”

সভায় স্থানীয় নেতৃবৃন্দ তাঁর মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *