রাত ৪:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আজমত উল্লাহ খানের ইশতেহার ঘোষণা

 

স্টাফ রিপোর্টার : আসন্নগাজীপুর সিটি নির্বাচনে ২৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান।রোববার (২১ মে) সকালে সংবাদ সম্মেলেনে তিনি ঘোষণা দেন, জয়ী হলে দুর্নীতিমুক্ত নগর ভবন গড়ে তোলার।নির্বাচনী ইশতেহারে আজমত উল্লাহ খান বলেন, ২৫ মে গাজীপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ওপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ নগর জীবন। যেকোনো প্রতিষ্ঠান থেকে যথাযথ সেবা পেতে হলে সে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময়ে সৎ, যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব প্রতিষ্ঠা করা অনিবার্য। কিন্তু দুর্ভাগ্যবশত নেতৃত্বের অদক্ষতা, অনিয়ম ও দুর্নীতির কারণে আমরা তা থেকে বঞ্চিত হয়েছি। ২০১৩ সালে যাত্রা শুরু হওয়ার পর থেকে বর্তমান সরকার গাজীপুর সিটির উন্নয়নে বহু সহায়তা করেছে। কিন্তু সঠিক পরিকল্পনা, সততা ও স্বচ্ছতার অভাবে সরকারি বরাদ্দকৃত অনেকাংশ অর্থের ব্যয় না হওয়ায় শহরের সমস্যাগুলোর সমাধান সম্ভব হয়নি।

তিনি আরও বলেন,  আপনাদের মূল্যবান ভোটে মেয়র নির্বাচিত হলে আমি একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রাস্তা, ড্রেন, কালভার্ট, ব্রিজসহ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবামূলক খাতগুলোকে আরও শক্তিশালী করে সেবার মানকে সুনিশ্চিত করতে এক বছর, দুই বছর ও পাঁচ বছর মেয়াদি তিন স্তর বিশিষ্ট পরিকল্পনা গ্রহণ করবো।

তার ইশতেহারে উল্লেখ আছে, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রাস্তা, ড্রেন, কালভার্ট, ব্রিজসহ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবামূলক খাতগুলোকে আরও শক্তিশালী করে সেবার মানকে সুনিশ্চিত করতে এক বছর, দুই বছর ও পাঁচ বছর মেয়াদবিশিষ্ট পরিকল্পনা গ্রহণ করবেন তিনি।

তার প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, সিটি মাস্টারপ্ল্যান এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে গাজীপুর সিটি করপোরেশনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ সুষম নগরী হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন এই ইশতেহারে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার যে অভূতপূর্ব উন্নয়ন যাত্রা শুরু করেছেন তার সঙ্গে সংগতি রেখে আধুনিক মহানগর ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করবেন।

এছাড়া নগরের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে ‘পরামর্শক কমিটি/নগর উন্নয়ন সমন্বয় কমিটি’ গঠন, বিভিন্ন শ্রেণি-পেশা ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের পরামর্শ ও সুপারিশের ভিত্তিতে সিটি করপোরেশনের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, কাজী আলিম উদ্দিন বুদ্দিন,এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া,এডভোকেট আমানত হোসেন খান, কাজী ইলিয়াস আহমেদ, আফজাল হোসেন সরকার রিপন, এডভোকেট রিনা পারভিন, প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *