বিকাল ৫:২৯ বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডবাসীকে কাজী হারুনুর রশিদের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুনুর রশীদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল চেতনা। তাই তিনি সকল বিত্তবান মানুষকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কাজী হারুনুর রশীদ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন সবার জীবনে বয়ে আনে নতুন আশা ও সম্ভাবনা। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের সকল নাগরিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *