দুপুর ১:৪১ রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার : গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম ও পূর্ব থানার দ্বি-বার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর এনএফসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক সকলকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শওকত আলী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মেরিট স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, ইউনাইটেড মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামীম আহমদ, হাজী ফজর আলী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনসহ দুই থানার নবনির্বাচিত কর্মকর্তাগণ এবং এসোসিয়েশনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পশ্চিম থানার নবনির্বাচিত সভাপতি আল-হেলাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক নীড এডুকেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান তাদের পরিষদের সকল সদস্যদের নিয়ে শপথ বাক্য পাঠ করেন।
অন্যদিকে টংগী পূর্ব থানার নবনির্বাচিত সভাপতি ধূমকেতু পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ক্যামব্রীজ স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন হাওলাদার তাদের পরিষদের সকল সদস্যদের নিয়ে শপথ বাক্য পাঠ করেন।
শপথ বাক্য পাঠের পর উভয় কমিটি দুই বছরের জন্য দায়িত্ব ভার গ্রহণ করেন।
উল্লেখ্য গত ১৮ নভেম্বর বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে এসোসিয়েশনের টংগী পূর্ব ও পশ্চিম থানার দ্বি-বার্ষিক অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *