
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ভুরুলিয়া এলাকায় রেললাইনে আশপাশ থেকে বাঁশ, কাঠ ও আর্বজনা এনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।