বিকাল ৪:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গাজীপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :
“আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে?
উঠে দাঁড়া উঠে দাঁড়া ভেযে পড়িস না রে।।” শিরোনামে ২৯ নভেম্বর’২৫ রোজ শনিবার বিকাল ৩টায় গাজীপুর আইডিয়াল কলেজে গাজীপুর রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্, গাজীপুর শাখার নবম দ্বি-বার্ষিক সম্মেলন-১৪৩২ অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমান ডিগ্রি মহিলা কলেজের শিক্ষিকা রীতা ব্রহ্মের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী জহিরুল হক খান, সাংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, অধ্যাপক রতন চন্দ্র শীল।
উক্ত সম্মেলনে ২১ সদস্যে কমিটি গঠন করা হয়। অধ্যাপক অসীম বিভাকরকে সভাপতি, সহ-সভাপতি রীতা ব্রহ্ম, মাসুদুল হাসান শাওন ও বীথি কণা সেন; সাধারণ সম্পাদক পলাশ রহমান আকন্দ, কোষাধ্যক্ষ মুসলিমা খাতুন, দপ্তর সম্পাদক অশেষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাধব চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক তপন চক্রবর্তী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুণা সরকার, প্রশিক্ষণ সুভাস দত্ত।
সদস্যরা হলেন আক্তার জাহান শাম্মী, মোহাম্মদ মনিরুজ্জামান, লিপি গোস্বামী, আবু সাঈদ চৌধুরী, চন্দন রক্ষিত, ইমরান হোসেন, চৈতালি চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট সুচিশ্মিতা সাহা এবং হিরণ দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *