
গাজীপুর প্রতিনিধি :
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্,গাজীপুর শাখার আয়োজনে ৯আগস্ট, শনিবার বিকালে গাজীপুর আইডিয়াল কলেজে অনুষ্ঠিত হলো কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম প্রয়াণে স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রাক্তণ সাধারণ সম্পাদক পলাশ রহমান আকন্দ, বিথী সেন, শুচিস্মিতা সাহা সোমা, দেবজ্যোতি রায় নিষ্ঠা, প্রিয়ন্তী চৌধুরী স্নেহা, মোহতাসিম আল মিনান, লাবণ্য মজুমদার ও আতকিয়া আনিসা আদিলাসহ পরিষদের তরুণ শিল্পীবৃন্দ।
উপস্থিত ছিলেন সাংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, ভাষা শহিদ কলেজের সাবেক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সাবেক সভাপতি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর,মনিরুল ইসলাম রাজিব,সভাপতি-সুজন, বিখ্যাত ভাস্কর কুয়াশা বিন্দু,সিরাজুল ইসলাম, অশেষ বিশ্বাস, শিশুসাহিত্যিক মিশকাত রাসেলসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পরিষদের সদস্য মাধব চন্দ্র মন্ডলের সঞ্চালণায় গান, কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে বক্তারা কবিগুরুর সৃষ্টিকর্মের গুরুত্ব ও বর্তমানে এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।