
নিজস্ব প্রতিবেদক:
আপনার সংবাদ নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক, সুজন- সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরে সভাপতি মনিরুল ইসলাম রাজিবের ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সাজিব বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
গত ২১ আগস্ট গাজীপুর মহানগরের বসুরায় পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদের একমাত্র মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে নুরুল ইসলাম সাজিবের শুভ বিবাহ সম্পন্ন হয়।
বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ব্যবসায়ী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা এবং তাদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য দোয়া করেন।
নুরুল ইসলাম সাজিব ও তানিয়া আক্তারের নতুন জীবনের পথচলায় দুই পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে।
নবদম্পতির জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।