সকাল ৭:১৫ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বসবাসকারী সকল জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রমিজ উদ্দিন রুবেল

ডেস্ক রিপোর্ট : গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি ও  টংগী পশ্চিম থানা যুবদলের আহবায়ক সদস্য  রমিজ উদ্দিন রুবেল এর পক্ষ থেকে  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গী পশ্চিম থানায় বসবাসরত সকল নাগরিক ও   সারাদেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা  জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি  বলেন, “ঈদুল ফিতর আমাদের জন্য এক অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে। রমজানের সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করি।”

তিনি আরও বলেন, “দেশের এই সংকটময় সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঈদ শুধু উৎসবের নাম নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার শিক্ষাও দেয়।”

তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *