গাজীপুরের টঙ্গীতে সিএসপিডি আয়োজিত সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

টঙ্গী প্রতিনিধি :

সেন্টার ফর সার্ভিস প্রমোশন অফ ডিসঅ্যবলড (সিএসপিডি) আয়োজিত সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে ১১ নভেম্বর বুধবার বিকালে টঙ্গীস্থ রেনেসাঁ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পালিত হয়। রাবেয়া খাতুন এর সভাপতিত্বে এবং সিএসপিডির নির্বাহী পরিচালক এডভোকেট আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুদ রানা, বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী শেকানুল ইসলাম শাহী, উন্নয়ন কর্মী এম এ বি সিদ্দিক বাকার, ব্যাংকার মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা-উদ্যোগতা এম এ মালেক, সঙ্গীত শিল্পী কাওসার কবির প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন সাজ্জাদুল ইসলাম সাজু।
অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিগন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে তাঁদের চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় বিষয়ে মতামত প্রদান করেন। বক্তাগণ উল্লেখিত মতামতের আলোকে সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গের সহযোগিতায় সিএসপিডি পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা শেষে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয় এবং মোঃ রাহাত এর পরিচালনায় সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী ইয়াশফিকা আমিন অরিশ ও অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *