বিকাল ৫:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মদিন পালন

টঙ্গী প্রতিনিধি :

বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার উদ্যোগে জাতীয় কবি ও নারী জাগরণের অগ্রদূত সুফিয়া কামালের ১১৫তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) গাজীপুরের চেরাগালীস্থ সালামত উল্লাহ ম্যানশনে অনুষ্ঠিত আলোচনা সভা ও জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার সভাপতি আনোয়ার বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিতা ব্রম্মা।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথিবৃন্দ কবি সুফিয়া কামালের জীবন, সাহিত্যকর্ম, নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, সুফিয়া কামাল ছিলেন বাংলা সাহিত্য, মানবতা ও নারী জাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ ও কর্ম নতুন প্রজন্মকে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি  শাজাহান শোভন, শুচি পাঠচক্র ও পাঠাগারের সাহিত্য বিষয়ক সংগঠক  কবি আতিক শাহরিয়ার, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, খুশবো নাহার, ইশরাত কাকলীসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর কর্ম ও আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে নারী অধিকার, মানবতা ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন উপস্থিত বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *