রাত ১২:১১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ‘সেইফ জোনে’ ইসরায়েলের হামলায় ৪০ ফিলিস্তিনি শহীদ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে আবারও বোমা হামলা চালিয়ে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামলায় আহত হয়েছেন আরও ৬০ জন।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় ‘সেইফ জোন’ বা নিরাপদ এলাকা বলে চিহ্নিত বাস্তুচ্যুতদের একটি তাঁবুর ক্যাম্পে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত ২০টি তাঁবুতে হামলা চালানো হয়।
খান ইউনিস এবং রাফাতে স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসাবে ঘোষণা করা হয়। তারপর থেকেই আল-মাওয়াসির এই তাঁবু ক্যাম্পেই গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা।

হামলার পর জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ করতে আসা লোকজন বলেছেন- তাঁবুর শিবিরে হামলায় সৃষ্ট ৩০ ফুট পর্যন্ত গভীর গর্ত খুঁজে পেয়েছেন তারা।

গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, হামলায় শহীদ ব্যক্তিদের লাশ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদের সমস্যা হচ্ছে, এই হামলা এই উন্মত্ত যুদ্ধের সবচেয়ে জঘন্য গণহত্যাগুলোর একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *