বিকাল ৩:৫৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাছার বড়বাড়িতে কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে মানব বন্ধন

গাছা প্রতিনিধি :
গাজীপুরের গাছার বড়বাড়ি এলাকায় ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাচারিং কোং লিঃ কারখানার শ্রমিকদের ৫ মাসের বকেয়া বেতন না দিয়ে বেআইনি ভাবে লে- অফ প্রত্যাহার পূর্বক কারখানা চালু করে বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানা শ্রমিক ইউনিয়ন সভাপতি শ্রমিক নেতা মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সকালে কারখানার গেইটে সামনে মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল কেমিক্যাল কারখানা শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন , সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ রাসেল মিয়া , সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোঃ আব্দুল আলী , দপ্তর সম্পাদক শ্রমিক নেতা মোঃ শহিদুল্লাহ , অর্থ সম্পাদক শ্রমিক নেতা মোঃ আবুল কালাম , ইউনিয়ন সাধারণ সদস্য শ্রমিক মোঃ মজিবর রহমান , সাবেক শ্রমিক নেতা মোঃ গোলাপ হোসেন প্রমুখ। এস সময় বক্তৃতা বলেন সকল শ্রমিকদের বকেয়া বেতন ঈদ বোনাস সহ শ্রমিক দের সকল
দাবি ১ মে মাসের ১৫ দিন জুন মাসের পূর্ণ বেতন ও বে আইনী ভাবে কারখানা বন্ধ না করে সরকারি নিয়ম নীতি মেনে কারখানায় চালু করার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *